পঞ্চগড়ের দেবীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবেশী এক শিশুকে লটকনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বৈদ্যনাথ রায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগী পাড়া এলাকার রামচরন রায়ের ছেলে। এ বিষয়ে গতকাল শুক্রবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গতকাল শুক্রবার রাত আড়াইটায় পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে বোদা এলাকা থেকে অভিযুক্ত বৈদ্যনাথকে গ্রেফতার করা হয়। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত বৈদ্যনাথ রায় এক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী এক হিন্দু শিশু ও এক মুসলিম শিশুকে পৃথকভাবে নিজ বাড়িতে ডেকে নিয়ে এ অপচেষ্টা চালায়।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে এ ভুক্তভোগী শিশুকে লটকন দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বৈদ্যনাথ রায়। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175828