ছুটির দিনের বানিয়ে নিন চিজ চিকেন ফিঙ্গার

ছুটির দিনের বানিয়ে নিন চিজ চিকেন ফিঙ্গার

লাইফস্টাইল ডেস্ক : ছুটির দিনে টিপটিপ বৃষ্টি, এক কাপ গরম চা আর সঙ্গে মজাদার নাস্তা তৈরি করার ভালো মুহূর্ত আর কী হতে পারে! তবে একই ধরনের চিকেন ফ্রাই বা কাবাব খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই অল্প সময়েই যদি একটু ভিন্ন স্বাদের কিছু তৈরি করতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন চিজ চিকেন ফিঙ্গার।

বাইরে মুচমুচে, ভেতরে নরম চিকেন আর গলে যাওয়া চিজের দারুণ মেলবন্ধন এই নাস্তাকে করে তোলে আরও লোভনীয়। বিকেলের আড্ডা, পরিবারের সঙ্গে ছুটির দিন কিংবা অতিথি আপ্যায়নে হতে পারে দারুণ একটি পদ।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে চিকেন কিমার সঙ্গে আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন, যাতে মসলার স্বাদ ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায়।

এরপর মেরিনেট করা কিমা থেকে অল্প পরিমাণ করে নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করুন। মাঝখানে একটি চিজ স্টিক বা পরিমাণমতো গ্রেট করা চিজ রেখে চারপাশ থেকে মুড়ে লম্বাটে ফিঙ্গারের আকার দিন।

সবগুলো ফিঙ্গার তৈরি হয়ে গেলে একে একে প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্বে গড়িয়ে এমনভাবে কোট করুন, যাতে চারপাশ সমানভাবে ঢেকে যায়। আরও বেশি মুচমুচে করতে চাইলে আবারও ডিমে ডুবিয়ে দ্বিতীয়বার ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে পারেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175822