কুমিল্লা সীমান্তে রাজেশপুর বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সম্ভব হয়েছে। জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175820