বগুড়া মহানগরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

বগুড়া মহানগরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

শহর প্রতিনিধি(বগুড়া):  বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হ—ত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কু’পি’য়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। নিহত  আরিফ শেখের নামে ছয়টি মামলা রয়েছে। এখন পর্যন্ত মামলা হয় নি, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ১০ লাখ টাকা লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই । ময়নাতদন্তর রিপোর্ট  ও অন্যান্য বিষয়ে তদন্ত শেষে মামলা ও আইনগত বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175784