দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ হোটেল ও ১ বেকারির জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ হোটেল ও ১ বেকারির জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালত ৩  হোটেল ও ১  বেকারিতে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পার্বতীপুর শহরের বিভিন্ন হোটেল ও বেকারিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন, দিনাজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ হোসেন।

অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার, মিষ্টি, দই ও খোরমা তৈরি এবং বিক্রির অপরাধে শাহ্ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল ও মামা ভাগিনা হোটেল মালিকের প্রত্যেকের এক লাখ টাকা করে এবং তাজ বেকারির মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

অভিযান শেষে বিচারক মো: সোহাগ হোসেন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং সাধারণ মানুষকে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এ ধরণের অভিযান অত্যন্ত জরুরি। আগামীতেও পার্বতীপুর উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তোরা, মিষ্টির দোকান ও বেকারিগুলোতে এ ধরণের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175744