বগুড়ায় জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত জনগণ জামায়াতকে দেশের দায়িত্ব দিতে চায়: মাওলানা আব্দুল হালিম
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামীর কাছে মানুষের প্রত্যাশা অনেকে বেশি, দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়।
জনগণের কাছে জামায়াতে ইসলামীর রুকনদের ময়দান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবং সমাজের জন্য কাংক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি আজ শুক্রবার (১০ জুলাই) বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধান বিরোধী দল হিসেবে এখন জামায়াতের দায়িত্বশীলদের রাজনৈতিক ময়দানে যেমন যোগ্যতার সাথে ভূমিকা রাখতে হবে, তেমনি কথা ও কাজের মাধ্যমে জনগণের কাছে ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাও: আব্দুল হক সরকার, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, ব্যারিষ্টার নাজিব মোমেন এম পি, ডা: ফজলুর রহমান সাঈদ এম পি, তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, সহকারী সেক্রেটারি, আজগর আলী, এড. মো: শাহিন মিয়া, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মো: নিজাম উদ্দিন, হেদাইতুল ইসলাম, ইকবাল হোসেন, এড. নূরুল ইসলাম আকন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175735