প্যারোলে মুক্ত হয়ে মায়ের জানাজায় অংশ নিলেন জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতদলের সদস্য আবুল হায়াত

প্যারোলে মুক্ত হয়ে মায়ের জানাজায় অংশ নিলেন জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতদলের সদস্য আবুল হায়াত

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : মায়ের জানাযায় অংশ নেওয়ার জন্য আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আবুল হায়াতকে দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বিভিন্ন মামলার এক বছর আগে গ্রেফতার হয়ে জয়পুরহাট কারাগারে বন্দিজীবন কাটছে তার। গতকাল বৃহস্পতিবার রাতে তার মা মনোয়ার বেগমের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দিয়ে পুলিশি পাহারায় আবুল হায়াত মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।

আজ শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে নিজ বাড়ির খুলিয়ানে অনুষ্ঠিত হয় তার মায়ের জানাজা। আবুল হায়াত আলমপুর গ্রামের আজিজার রহমান পুকরার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, আবুল হায়াত দীর্ঘদিন ধরে আন্ত:জেলা ডাকাত দলের সাথে সংযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গত এক বছর ধরে সে কারাগারে রয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল হায়াতকে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। হাতকড়া পরা অবস্থায় সে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজা শেষে পুনরায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175734