বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও কাভার্ড ভ্যান মুখোমিুখ সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক আব্দুস সালাম (৩৫) নিহত হয়েছে। সে রংপুর সদরের মুন্সিপাড়ার মৃত রকু মিয়ার ছেলে। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যান চালক আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় কাভার্ড ভ্যান চালক আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার মরদেহ মর্গে রয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175703