কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে কৃষক নিখোঁজ

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে কৃষক  নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে সিরাজ উদ্দিন মোড়ল (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।

আজ শুক্রবার(১০ জুলাই) সকাল ১০টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন মোড়ল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে নদের তীরে নৌকাটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ কৃষককে উদ্ধারে ডুবুরিরা নদের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। পুলিশও ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। বিকাল ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175701