ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময়ে মামলা হয়েছে ৫৭টি।পাশাপাশি ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬১ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে ৮৮ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক কেজি ৭৭ গ্রাম গাঁজা, ছয় হাজার ২৫টি ইয়াবা ট্যাবলেট, তিন গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুটি ছুরি, একটি কুড়াল, একটি শাবল এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিসি নিয়াজ মেহেদী আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175686