বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক নিহত, দগ্ধ ১

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক নিহত, দগ্ধ ১

ঢাকার বংশালে মোটরসাইকেল পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় নাজমুল (৩৩) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।নিহত দেলোয়ার ওই দোকানের মালিক ছিলেন।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বংশাল থানাধীন মুকিম বাজার সিয়া গলির ওই দোকানে এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় দেলোয়ার ও নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। তবে নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল জানান, সকালে হঠাৎ দোকানে আগুন ধরে গেলে দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন।

নিহত দেলোয়ার যশোরের শার্শা উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশাল এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175679