বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবারও ২০ ক্ষুদে সাতারু গেলেন ঢাকায়
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিতে এবারও বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর সুইমিং ক্লাবের একজন প্রশিক্ষকসহ ২০জন ক্ষুদে সাঁতারু ঢাকার মিরপুরের প্রতিযোগিতায় অংশ নিতে গেলেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আদমদীঘি সদর থেকে এই ক্ষুদে সাঁতারুদের বিদায় সংবর্ধনা জানান, আদমদীঘির জিনইর সুইমিং ক্লাবের সভাপতি খন্দকার মেহেদী হাসান, সহসভাপতি আবু সাইদ রাসু, জামিল হোসেন, আব্দুল মতিনসহ ক্লাবের অপর নেতৃবর্গরা।
জানা যায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ অংশ গ্রহনের জন্য বগুড়ার আদমদীঘি উপজেলা জিনইর সুইমিং ক্লাবের প্রশিক্ষক মাহবুব মন্ডলের নেতৃত্বে ২০জনের একটি ক্ষুদ্রে সাঁতারু দল ঢাকা সৈয়দ নজরুল ইসলাম ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স ঢাকার মিরপুরে প্রতিযোগিতায় অংশ নিতে রওয়ানা হয়েছেন। তারা আগামী ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করবেন। এই ক্লাব থেকে গত ২০২৫ সালেও এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিলেন বলে সুইমিং ক্লাবের সভাপতি খন্দকার মেহেদী হাসান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175647