নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারি ও ৬ জুয়াড়ি আটক

নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারি ও ৬ জুয়াড়ি আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের নিদের্শনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে উপেজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা এলাকা থেকে ৩ মাদক কারবারিকে ৪০পিস ট্যাপেন্টাডল টাবলেটসহ আটক করে আদালতে প্রেরণ করেছে। আটককৃত তিন মাদক কারবারি হলো- উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গামের কায়ুম(৩৬), জাহাঙ্গীর বাবু(৫১) ও মমিনুর রহমান ওরফে মমিন পাগলু(৩০)।

এর আগে পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে জুয়া খেলার সময় গত সোমবার রাতে আরো ৬ জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে জানা যায়। আটককৃতরা হলো- নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসমাইল হোসেন(৪৯), মোয়াজ্জেম হোসেন(৫২), চকজয়রাম গ্রামের সাবু হোসেন(৫৫), রশিদুল ইসলাম(৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার জামাল হোসেন(৫২) ও মতিনুর রহমান মতিন(৫২)।

এসময় পুলিশ জুয়া খেলার ২৬হাজার ৬৮০ টাকাসহ খেলার ৫২টি কার্ড জব্দ করেছে বলে থানা সূত্রে জানা যায়। গতকাল মঙ্গলবার ৬ জুয়াড়িদের বিরুদ্ধে এবং আজ বুধবার (৮ জুলাই) ৩ মাদক কারবারির বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175520