বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আটক ৩ জনের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আটক ৩ জনের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আটক ৩ মাদককারবারিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন। দন্ডপ্রাপ্ত হলো-উপজেলার দমদমা গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন হোসেন (৩৫), সাহেবপাড়ার মোসলিম উদ্দিনের ছেলে বাবলু (৪৪) ও ইয়ার্ড কলোনির মুসলিম উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম ভোলা (৩৬)। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তাদের আটক ও বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার বিকেলে আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলা সদর ও সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিনজন মাদককারবারিকে ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাদককারবারি রিপন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ দিন, বাবলুকে ১ মাসের কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিন এবং শফিকুল ইসলাম ভোলাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দ করা মাদক ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175392