বগুড়ার আদমদীঘিতে ৩ মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ৩ মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাইলেন্স নবায়ণ না করার অপরাধে তিন মৎস্য খাদ্য (ফিড) ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ব্যাপক হারে মৎস্য খাদ্য (ফিসফিড) বেচাকেনা করে আসছে। কোন কোন ব্যবসায়ী লাইসেন্স নবায়ণ না করেই দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আদমদীঘি বাজারে মৎস্য খাদ্য ব্যবসায়ীদের দোকানে অভিযান চালান।

অভিযানে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ণ ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে আদমদীঘি বাজারে অবস্থিত হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের প্রোপাইটর গোলাম মোস্তফার ৫ হাজার টাকা, একই অপরাধে মাসুদ রানা মৎস্য খাদ্য ভান্ডারের প্রোপাইটর মাসুদ রানা ৫ হাজার টাকা ও মেসার্স সরকার ট্রেডার্স প্রোপাইটর মুজাহিদ আলীর ১০ হাজার  টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। এ অভিযান চলমান থাকবে বলে আদালত সূত্র বলা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175377