পর্তুগাল-স্পেন মহারণ: দেখে নিন দুই দলের শুরুর একাদশ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ম্যাচের আগে দুই দলই ঘোষণা করেছে নিজেদের শুরুর একাদশ। স্পেন অপরিবর্তিত একাদশে মাঠে নামলেও পর্তুগালের একাদশে সবচেয়ে বড় চমক জোয়াও ফেলিক্সের প্রত্যাবর্তন।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়া দলটিকেই ধরে রেখেছেন স্পেনের কোচ। গোলবারের নিচে থাকছেন উনাই সিমোন। রক্ষণভাগে রয়েছেন পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে খেলবেন রদ্রি, পেদ্রি ও দানি ওলমো। আর আক্রমণভাগে থাকছেন লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারজাবাল ও আলেক্স বায়েনা।
অন্যদিকে পর্তুগালের একাদশে ফিরেছেন জোয়াও ফেলিক্স। গোলবার সামলাবেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে থাকছেন জোয়াও ক্যান্সেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস ও নুনো মেন্দেস। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন জোয়াও নেভেস, ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেজ। আর আক্রমণভাগে ক্রিস্তিয়ানো রোনালদো ও পেদ্রো নেতোর সঙ্গে থাকছেন জোয়াও ফেলিক্স।
স্পেনের একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারজাবাল, আলেক্স বায়েনা।
পর্তুগালের একাদশ: দিয়োগো কস্তা, জোয়াও ক্যান্সেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175249