উত্তরাঞ্চলের বিভিন্নস্থানে পল্লী উন্নয়ন দিবস পালন
করতোয়া ডেস্ক : ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম বারের মত দেশের বিভিন্ন স্থানের ন্যায় গতকাল সোমবার উত্তরাঞ্চলে। নানা কর্মসূচির মাধ্যমে পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাহেদুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কাবিলপুর কৃষক সমবায় সমিতির ম্যানেজার আব্দুস সোবহান সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী প্রমুখ। শেষে বিআরডিবি’র উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ আয়োজনে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: তোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাব রক্ষন কর্মকর্তা রিপন আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও বিআরডিবি'র সুবিধাভোগী আব্দুল হক প্রমুখ। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। শেষে সফল সমবায়ীদের মাঝে চেক,পুরস্কারসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দিবসটি পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরন কর্মসূচি পালন করা হয়। বিআরডিবি ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও মাঠ সহকারি মতিয়ার রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, আলহাজ আব্দুর রাজ্জাক সরদার, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, ইউসিসিএ লিমিটেড’র সভাপতি আব্দুল জলিল, উপকার ও সুফলভোগী সোহেল রানা, বিলকিস বিবি প্রমুখ। পরে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি: দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জয়পুরহাট বিআরডিবির উপ-পরিচালক কাওছার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : দিবস পালন উপলক্ষ্যে কালাই উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে সকাল ১১টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সোহেল রানা।
আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল, উপজেলা পশু সম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হারুনুর রশিদ, কালাই পল্লী উন্নয়ন অফিসের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম প্রমুখ।
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে দিবসের উদ্বোধন ও র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: রেজাউল করিম।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মাশরুবা আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো:ছায়েদুর রহমান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো: আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: হাফিজার রহমান বাবু, বিএনপি নেতা মো:আব্দুল মোমিন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:আব্দুল মতিন, উপজেলা বিআরডিবির সাবেক সহ-সভাপতি মো: ফরিদ উদ্দিন। শেষে সুফলভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে সকালে আদমদীঘি উপজেলা চত্বর থেকে যুব র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার বেনজীর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার।
আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদার প্রমুখ। সভায় শ্রেষ্ট সমবায়ী হিসাবে বিআরডিবির সভাপতি মোমিনুল রহমান তালুকদারকে পুরস্কৃত করা হয়। এছাড়া সুফলভোগি সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড (বিআরডিবি) আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ঋণের চেক এবং সুফলভোগীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। সকালে বাংলাদেশ বিআরডিবি কার্যালয় থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
স্বাগত বক্তব্য রাখেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। ধুনট উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম ও সুফলভোগী দুলাল মল্লিক।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: দিবসটি পালন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে সকালে একটি র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ পুন্ড্রনগরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি এস.এম তাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সভাপতি মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম, আনোয়ার ইসলাম মুকুল,সমবায়ী নবাব আলী ,রাকিব প্রমুখ । শেষে সমবায়ীদের মধ্যে চেক এবং সফল সমবায়ীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে দিবসটি পালন উপলক্ষ্যে সকালে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সমবায়ী কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ এবং কৃষক সমবায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজ্জাক উল হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির সভাপতি মনছের আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী, অপ্রধান শস্য দলের সভাপতি সাহাদত জামান, কৃষক সমবায় দলের সভাপতি জোব্বার হোসেন ফটিক, শাপলা বেগম, আমিনুল ইসলাম উজ্জল প্রমুখ।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন মডেল থানার ওসি রাকিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, নির্বাচন অফিসার আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমোতারা, পল্লী দারিদ্র অফিসার সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন খান সাগর প্রমুখ। শেষে প্রধান অতিথি সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন।
রংপুর : দিবসটি উপলক্ষে সকালে রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম, বিআরডিবি রংপুর বিভাগীয় কার্যালয়েরর যুগ্ম পরিচালক মো. সহিদুর রহমান সুমন, বিআরডিবি রংপুরের উপ-পরিচালক মোছা. নুরেলা আকতার।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সকালে প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ প্রমুখ। আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভিন্ন স্কুলের ৭ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়।
নওগাঁ : সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ, নওগাঁ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সামছুর রহমান প্রমুখ।
পাবনা : পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পাবনার যৌথ আয়োজনে বের হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাবনার উপ-পরিচালক এ.কে.এম. জাকিরুল ইসলাম প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175242