মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক রাজিব
নিজস্ব প্রতিবেদক:
মহিউদ্দিন কাদের খানকে সভাপতি এবং মোঃ রাজিব ইসলাম সাধারণ সম্পাদক করে মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রোববার (৫ জুলাই ২০২৬) রাতে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান জয়,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান নৌশিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদ মিয়াকে এই কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি কমিটি পূর্ণাঙ্গ করে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175233