বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮ জনকে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যায় ডিএনসির সদস্যদের সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহজালাল  ও ম্যাজিষ্ট্রেট লক্ষণ চন্দ্র দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহানগরের চকসুত্রাপুর চামরা গুদাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ২শ’ গ্রাম গাঁজা ও ১ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত।

কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের আবু নাসের (৩৬), বগুড়া মহানগরের মালতিনগরের আব্দুর রহিম (২৪), জামিলনগরের সাগর (২৪) , সদরের রাজাপুরের মনজুরুল হক (৪০) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের পজাইপুর গ্রামের রবিউল ইসলাম (২৬)।

অপরদিকে, আজ সোমবার (৬ জুলাই) বিকেলে শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজা ও ২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরো তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারাদন্ড দেন।

ডিএনসির সহযোগিতায় শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রামমান আদালত ওই পরিমাণ মাদকসহ তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলো শিবগঞ্জের মোচইল গ্রামের শামীম মন্ডল ((২৮), পানাতাপাড়ার মামুন প্রামানিক (৩৫) ও উথলি গ্রামের বুলু শেখ (৫৫)। কারাদন্ড দেয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175224