জয়পুরহাটে সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি : উৎপাদিত পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিএসটিআই’র আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আদালত সূত্র জানায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় স্টেশন রোডের ‘কাকলী বেকারির ৫ হাজার টাকা, রেলগেট এলাকার ‘মাজেদুর দই ঘরের ১ হাজার টাকা এবং একই এলাকার ‘ফজলু দই ঘরের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার কর্মকর্তা প্রকৌশলী তুষার সাহা এবং ফিল্ড অফিসার (সিএম) ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175220