সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

আজ সোমবার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আসাদুল মোড়ল (৪৫) ও রুহুল আমিন মোল্লা (৩৯)।

র‍্যাব জানায়, অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175178