চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কালাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-নাচোল আঞ্চলিক সড়কের শেরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ মুন্সিগঞ্জ জেলার বিনোদপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে এবং পেশায় একজন আম ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, নিহত ওই বৃদ্ধের লাশ আজ রোববার (৫ জুলাই) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175119