বগুড়া চেম্বার অব কমার্স‘র নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরুঙ্কুশ বিজয়
স্টাফ রিপোর্টার: বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বাদল-হিরু পরিষদ নিরুঙ্কুশ বিজয় পেয়েছে। চেম্বারের ১২ টি পদের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে এম এস এম আতিকুর রহমান বাদল (গোলাপ ফুল)৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন সেলিম রেজা। সহ সভাপতি পদে মো. হামিদুল হক চৌধুরী হিরু(আনারস) ৭২৬ ভোট পেয়ে এবং মো. মামদুদুর রহমান শিপন(খেজুর গাছ) ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পরিচালক পদে বিজয়ী ৯ প্রার্থীরা হলেন, খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি) ৬১২ ভোট, শ্রী পরিমল চন্দ্র দাস(ফুটবল)৫৯৬ ভোট, মো. আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ) ৫৭৯ ভোট, মো. শাহিনুর ইসলাম সবুজ (কাপ পিরিচ) ৫৬৯ ভোট, এসএম নূর ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ) ৫৫৭ ভোট, রাসেদুল ইসলাম (মই) ৫৫৩ ভোট, শফিকুল ইসলাম খোকন (দোয়াত কলম) ৫৩২ ভোট, শামসুল হক বেনু (চেয়ারমার্কা) ৫৫২ ভোট এবং ডা. মতিউর রহমান (চশমা) ৪৬৬ ভোট।
সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মহানগরের শহীদ টিটু মিলনায়তনে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে দুইটি প্যানেল থেকে সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ৪ জন এবং পরিচালক পদে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সব মিলিয়ে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ জন প্রার্থী।
সর্বশেষ ২০০৭ সালে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান পাইকার। এরপর ২০০৯ সালে নেতৃত্বে পরিবর্তন আসে। ২০১৩ ও ২০১৭ সালে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই নেতৃত্ব নির্ধারিত হয়। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
নির্বাচন উপলক্ষে শহীদ টিটু মিলনায়তন সাজানো হয় সম্পূর্ণ ভোট উৎসবের আবহে। খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনে ১০৭৭ ভোটারের মধ্যে ৯৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শতাংশের হিসাবে তা ৮৬.০৩ শতাংশ।
নির্বাচনে তিনজন কর্মকর্তা কমিশনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আইন-শৃঙ্খলার স্বাভাবিক রাখতে এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসারের ২৫ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। চারটি ভিন্ন বুথ ও আটটি গোপন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এবাবের বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট।
২০১৭ সালে পরিচালক পদে ভোট হয়েছিল এরপর এবারই পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175116