চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ২৮৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে ২৮৩ বোতল ভারতীয় স্কাপ সিরাপ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) জব্দ করেছে বিজিবি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬, বিজিবির অভিযানে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে আজ রোববার (৫ জুলাই) পরিত্যক্ত অবস্থায় একটি পাওয়ার টিলারের চালকের আসনের নিচ থেকে সিরাপগুলো জব্দ করা হয়।
রহনপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175115