রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে।

তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175108