গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১নং ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গঁজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ১নং ব্রিজের উপর উঠলে অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175080