জবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল, সম্পাদক রূপ

জবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল, সম্পাদক রূপ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ-এর আগামী একবছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপ কুমার সরকার।

এছাড়া কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, সমাজসেবা সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে মোট ৩০ জন স্থান পেয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ফয়সাল আহমেদ বলেন, “রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহীর শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতাকে আরও সুসংহত ও গতিশীল করাই আমাদের অন্যতম লক্ষ্য।

আমাদের প্রত্যাশা—একটি আধুনিক, সুশৃঙ্খল, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীকল্যাণে নিবেদিত সংগঠন গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থী সমান মর্যাদা, সহযোগিতা ও অংশগ্রহণের সুযোগ পাবে।”

সাধারণ সম্পাদক রূপ কুমার সরকার বলেন, “প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে সংগঠনের সম্মানিত উপদেষ্টা, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং যাঁরা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ শুধুমাত্র একটি সংগঠন নয়; এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহীর শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার থাকবে সংগঠনকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা এবং শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।”

উল্লেখ্য, আংশিক কমিটিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয়েছে। অনুমোদনপত্রে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175073