কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভারতীয় নারীর লাশ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি নামক স্থানে দুধকুমার নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বন্যায় দুধকুমার নদ দিয়ে ভারত থেকে মরদেহটি ভেসে এখানে আটকা পড়েছে।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে তিনি লাশের কথা জানতে পেরে থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওসি আজিম উদ্দিন জানান, লাশটি পঁচে গলে যাওয়ায় কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। সনাতনী না মুসলিম তাও শনাক্ত করা যায়নি।
ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের। স্থানীয়ভাবে এরকম কোন মিসিং কেচ করা হয়নি। বিজিবি’র মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পে যোগযোগ করা হলেও সম্ভবত ঝামেলার কারণে বিএসএফ লাশ নিতে চায়নি। লাশটি ময়না তদন্তের জন্য আজ শনিবার (৪ জুলাই) সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174994