১৭ বছর পর রোববার বগুড়া চেম্বারের অংশগ্রহণমূলক নির্বাচন
স্টাফ রিপোর্টার : প্রায় ১৭ বছর পর আজ বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ‘র অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। শহিদ টিটু মিলনায়তনে বগুড়া চেম্বারের ১০৭৭ জন ভোটার নয়া নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে একজন সভাপতি, ২ জন সহ সভাপতি এবং ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।
দায়িত্ব অবহেলায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি : বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে ভোটের আইডি কার্ড বিতরণ কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এর আগে তাকে ভোটার পরিচয় পত্র বিতরণে দায়িত্ব অবহেলার জন্য কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন স্বাক্ষরিত ৩ জুলাইয়ে পর পর দেওয়া চিঠিতে কারণ দর্শানো এবং অব্যহত প্রদান করা হয়।
বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নির্বাচনি আচরণ বিধিলঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন এমন অভিযোগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বীপ্রার্থীরা। সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বগুড়া চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়ে ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174992