বগুড়ার শেরপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থেকে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব ১২। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায়  উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল বাজার এলাকা থেকে করিমপুর গ্রামের নিখিল চন্দ্রের ছেলে নির্মলকে (৪০) গ্রেফতার করে র‌্যাব।

শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, বগুড়ার র‌্যাব ১২ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাইশিমুল বাজারে অভিযান চালিয়ে নির্মল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজত থেকে ১টি হলুদ রঙের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত নীল রঙের পলিথিনের উপরে হলুদ স্কসটেপ দিয়ে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে থানায় নিয়ে এসে র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রশিদুল ইসলাম বাদি হয়ে নির্মলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ৪ কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদককারবারি নির্মলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174952