চাঁপাইনবাবগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার সংলগ্ন পাগলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের(২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ জুলাই) বেলা আড়াইটার দিকে স্থানীয়রা কানসাট শ্মশান ঘাটের পাশে হাজিরঘাটে ওই মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান স্থানীয়দের বরাতে বলেন, মৃত ওই যুবক গত ১৫/১৬ বছর যাবৎ কানসাট বাজার এলাকায় কিছুটা ভবঘুরের মত  জীবন যাপন করত। ২০১০ সালে ওই যুবক বালক অবস্থায় কানসাট আসার পর স্থানীয়রা তাকে রাজু (কথিত) নামে ডাকত। তার পরিবার সম্পর্কে কোন তথ্য কেউ দিতে পারেনি। রাজুর স্যান্ডেল নদীর ঘাটে পাওয়া গেছে।

স্থানীয়রা বলছে,তার মৃগি রোগ ও সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। দায়িত্বশীল রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174951