আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৪ জুলাই) তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছে।
বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারও দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।