জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল (অকটেন) ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে তারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। শালবন হরিনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174938