নেত্রকোনা সীমান্তে ১৬ ড্রাম হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড জব্দ

নেত্রকোনা সীমান্তে ১৬ ড্রাম হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড জব্দ

নেত্রকোনার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্সাইড এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের সবুজের মোড় এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, অভিযান চলাকালে ভারত থেকে আসা একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোজেন হাইড্রোক্সাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

জব্দকৃত কেমিক্যাল ও ট্রাকটি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174915