জামায়াত নেতা ও বগুড়া বারের আইনজীবী অধ্যক্ষ আব্দুস সালামের ইন্তেকাল

জামায়াত নেতা ও বগুড়া বারের আইনজীবী অধ্যক্ষ আব্দুস সালামের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর রুকন, আদর্শ স্কুল এন্ড কলেজ বগুড়ার সাবেক অধ্যক্ষ ও এডভোকেটস বার সমিতির নির্বাহী কমিটির সাবেক সদস্য, ল ইয়ার্স কাউন্সিলের সহ সভাপতি আব্দুস সালাম (৭৬) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) বাদ জুম্মা সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে সুয়াইব আল মোস্তফা রবিন। জানাযা শেষে তাকে ফুলবাড়ী গোরস্থানে দাফন করা হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী, মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, তৌহিদুল হক বিটু, আদর্শ স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, এড. শফিকুল ইসলাম টুকু, এড. নাজমুল হুদা পপন প্রমুখ।

তার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি মো: হেদাইতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান আকন্দ, ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. নুরুল ইসলাম আকন্দ, সেক্রেটারি এড. সাইফুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174861