বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফ গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত একটি মামলায় গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আরিফ মাহমুদকে (৪০) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরিফকে গ্রেফতার করে। সে গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মহিপুর কলোনী এলাকার মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে।

জানা গেছে ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া একটি মামলায় আরিফ মাহমুদ অন্যতম এজাহারনামীয় আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, গ্রেফতরকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174850