দিনাজপুরের খানসামায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া মালোরপাড় দারুস সালাম নূরানী ইসলামী একাডেমির প্রধান সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মহল অভিযোগটি মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
ভিকটিমের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার (৩ জুলাই) উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল সাজ্জাদুর রহমানকে (৩৭) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। খানসামা থানার অফিসার্স ইনচার্জ আবদুল বাছেদ সরদার জানান, মামলাটি তদন্তাধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174845