ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে একরামুল হক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জওগা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত একরামুল হক আবু বক্করের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন।
জানা যায়, একরামুল হক বিকেলে নিজের কৃষিজমিতে ধানের বীজতলা দেখতে যান। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাণীশংকৈল উপজেলার জওগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174843