রজনীকান্তের 'জেলর ২' মুক্তির তারিখ ঘোষণা

রজনীকান্তের 'জেলর ২' মুক্তির তারিখ ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘জেলর ২’ মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। ২০২৩ সালের অল-টাইম ব্লকবাস্টার ‘জেলর’ সিনেমার এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রযোজনা সংস্থা সান পিকচার্স সামাজিকমাধ্যমে একটি অ্যাকশন-প্যাকড প্রোমো ভিডিও প্রকাশ করে। যেখানে সিনেমাটির অফিশিয়াল মুক্তির তারিখ জানানো হয়।

 

 

প্রোমোটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আগামী ১৫ অক্টোবর বিশ্ব জুড়ে থিয়েটারে ঝড় তুলতে আসছে জেলর ২’। 

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে যে সংক্ষিপ্ত প্রোমো বা টিজারটি প্রকাশ করা হয়েছে, তা দর্শকদের গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট।

এই ছোট প্রোমো ভিডিওতে রজনীকান্তের সম্পূর্ণ লুকটি রহস্যের আড়ালে রাখা হলেও, তার একটি চমৎকার ‘পার্শিয়াল ফার্স্ট লুক’ দেখা গেছে।

 

ভিডিওতে রজনীকান্তের আইকনিক চরিত্র ‘মুথুভেল পান্ডিয়ান’-কে সম্পূর্ণ আলোয় আনা হয়নি।

ছায়ার আড়ালে কোনও এক বিপজ্জনক মিশনের দিকে হেঁটে যেতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে রকস্টার অনিরুদ্ধ রবিচন্দরের তৈরি করা ‘হুকুম রিলোডেড’ থিম সং। যা এই ভিডিওটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। পুরো মুখ সরাসরি না দেখা গেলেও থালাইভার সেই চেনা হাঁটার স্টাইলেই ভক্তদের মধ্যে হইচই ফেলে দিয়েছে।

 

প্রথম পার্টের অভাবনীয় সাফল্যের পর ‘জেলর ২’ সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার পুণরায় করেছেন পরিচালক নেলসন দিলীপকুমার। এবার সিনেমার ক্যানভাস এবং স্কেল আরও বড় হতে চলেছে।

প্রথম পর্বের মতো এবারও রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কন্নড় সুপারস্টার শিব রাজকুমার এবং মালায়লাম মেগাস্টার মোহনলাল। এ ছাড়াও সিনেমাটিতে রাম্যা কৃষ্ণন, যোগী বাবু, জাফর সাদিক এবং নতুন হিসেবে সূরজ ভেঞ্জারমুডু ও যতীন শর্নার মতো অভিনেতারাও থাকছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174836