গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুর মহানগরের সদর থানার উত্তর বিলাশপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অনিমা রানী সাহা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (৩ জুলাই) সকালে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

অনিমা গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুর এলাকার বাসুদেব সাহার স্ত্রী।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সকালে বাসা থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন অনিমা।

এক পর্যায়ে পঞ্চগড়গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে বিলাশপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174798