টাঙ্গাইলে পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১১টি বড় গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
 
গ্রেপ্তার আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
 
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের পাটক্ষেতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
 
এসময় তিনি বলেন, আমি বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174708