চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হাবিবুর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চককীর্তি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে বিষাক্ত সাপ তার ডান পায়ে কামড় দেয়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174653