বগুড়ার আদমদীঘিতে কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি

বগুড়ার আদমদীঘিতে কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কালাইকুড়ি বাজারে একটি কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে চোরচক্র আবু সাইদ রাহীর দোকাকের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে টাকাসহ প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার কীটনাশক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা যায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের আবু সাইদ রাহী কালাইকুড়ি বাজারে দীর্ঘদিন যাবত কীটনাশকের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সারাদিন দোকানে বেচাকেনা করে রাতে দোকন বন্ধ করে বাড়ি যান। পরদিন আজ বুধবার (১ জুলাই) সকালে দোকান খুলে দেখতে পান, তার দোকান ঘরের ভেন্টিলেটর ভাঙা এবং ক্যাশবাক্স খোলা ও বিভিন্ন প্রকার মূল্যবান কীটনাশক চুরি হয়ে গেছে।

চোরেরা দোকানের সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায়। দোকানের ক্যাশ বাক্সে রাখা ৩ হাজার টাকাসহ চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৪ লাখ ৭৬ হাজার টাকা বলে দোকান মালিক দাবি করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174652