কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগে তার বাবা, মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের বাবা লিটন, মা কাজল বেগম ও ভাই রাকিব। তাদের বিরুদ্ধে আব্দুল কাদেরকে হাত-পা বেঁধে হত্যা করার অভিযোগ রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত ২৯ জুন উপজেলার হেসাখাল পদুয়াপাড়া-মেরকোট সড়কের পাশের একটি ডোবা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী নাজমা আক্তার মরদেহটি তার স্বামী আব্দুল কাদেরের বলে শনাক্ত করেন। পরদিন তিনি স্বামী হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, মামলার পর মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার সাদাপুর রেলগেট এলাকা থেকে ভবঘুরে অবস্থায় নিহতের বাবা লিটন ও ভাই রাকিবকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তাদের বাড়ি থেকে মা কাজল বেগমকে আটক করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174624