জয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজাসহ গ্রেফতার ৩
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি ও মালিদহ গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজা ও ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ওই ইউনিয়নের মালিদহ গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন(২৮), বিরিঞ্চি গ্রামের মৃত শহিদুল হক প্রামানিকের ছেলে নাজমুল হক রাসেল (২৭) ও আরজিঅনন্তপুর গ্রামের মৃত পাঞ্জাব প্রামানিকের ছেলে আব্দুল হাকিম (৩৮)।
আজ বুধবার (১ জুলাই) পৃথক দুটি মাদক মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, উপজেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রতিদিন উপজেলার বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা ও সচেতনতামূলক প্রচারণা চালোনো হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174615