বগুড়া দুপচাঁচিয়া তালোড়ার নিখোঁজ মাদরাসা ছাত্র সবুরের ১২ দিনেও সন্ধান মিলেনি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম লুৎফর রহমান কওমী মাদ্রাসার মোক্তব শাখার অধ্যায়নরত ছাত্র আব্দুস সবুর (১৩) এর ১২ দিনেও সন্ধান মিলেনি।
জানা গেছে, পার্শ্ববর্তী কাহালু উপজেলা দেওগ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুস সবুর (১৩) তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম লুৎফর রহমান কওমী মাদ্রাসার মোক্তব শাখায় আবাসিক থেকে পড়াশোনা করতো।
ঘটনার দিন গত ১৯ জুন বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে তালোড়া বাজারে যায়, এরপর আর ফিরে আসেনি। মাদরাসাসহ পরিবারের লোকজন অনেক স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে গত ২২ জুন সোমবার থানায় সাধারণ ডাইরি করা হয়েছে, (যার নাম্বার-১০৪১)।
কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দুপচাঁচিয়া থানায় অথবা তার পরিবারের মোবাইল নাম্বারে ০১৭৪৬৮৯৭৫২০ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষথেকে অনুরোধ জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174611