বগুড়ার নন্দীগ্রামে অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির হাসপাতালে মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে অচেতন অবস্থায় উদ্ধার ব্যক্তির হাসপাতালে মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে ধুনট উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জর্জিস হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে বগুড়ার-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ নন্দীগ্রাম উপজেলার কাথম সাবস্টেশন এলাকার পাশ থেকে আজাহার আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবিষয়ে বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174602