সাগরে লঘুচাপের পূর্বাভাস, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপের পূর্বাভাস, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা


উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটি হলে দেশজুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, লঘুচাপ সৃষ্টি হলে এর সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে। এখনতো বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, লঘুচাপের ফলে সারাদেশে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ (বুধবার) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174531