বগুড়ার কাহালুতে বালিকা মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থী দুই বোনের পলায়ন, অত:পর উদ্ধার

বগুড়ার কাহালুতে বালিকা মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থী দুই বোনের পলায়ন, অত:পর উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু পৌর এলাকার একটি আবাসিক ক্বওমী বালিকা মাদ্রাসা থেকে দুই বোন (শিশু শিক্ষার্থী) তাসফিয়া (৭) ও আকসিন (৬) পলায়ন করার পর উপজেলার শিতলাই গ্রামের মানুষ তাদের উদ্ধার করে কাহালু থানা পুলিশি হেফাজতে দেয়।এরপর শিশুদের অভিভাবক নানী থানায় এসে তাদের বাড়ি নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে কাহালু পৌর এলাকার(কাহালু-বগুড়া সংযোগ সড়কের রেল লাইনের উত্তরে)উলট্ট গ্রামের পাশে জামিয়া রহমানিয়া মিসবাহুল কুরআন বালিকা ক্বওমী আবাসিক মাদ্রাসায়।
জানা গেছে দুই শিশু শিক্ষার্থী তাসফিয়া ও আকসিনের মা রঞ্জনার বাড়ি বগুড়া সদর উপজেলার কৈচড় গ্রামের মেলার মাঠ এলাকায়।তাদের বাবার নাম আশরাফুল ইসলাম। তাসফিয়া ও আকসিনের মা বাবা দুজন’ই ময়মনসিংহ জেলায় বসবাস করেন। রঞ্জনা তার দুই মেয়েকে মাদ্রাসা লাইনে শিক্ষা গ্রহনের জন্য সম্প্রতি তার নানী ছবি’র কাছে রেখে যায়। এদিকে গত ২৮ জুন নানী তাদের ওই মাদ্রাসায় ভর্তি করে।

এরপর ওই দুই শিশু আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ দিকে টিফিনের সময় মাদ্রাসা ক্যাম্পাস থেকে পালিয়ে কাহালু-বগুড়া সংযোগ সড়কের পাশ দিয়ে পায়ে হেটে সকাল সাড়ে ১০ টায় উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামের ক্লাব ঘর নামক স্থানে পৌঁছিলে স্থানীয় লোকজন তাদের দেখে সন্দেহের সৃষ্টি হলে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে কোন উত্তর দিতে না পারায় তাদের সেখান থেকে কাহালু থানার পুলিশি হেফাজতে দেয়া হয়।

এ ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তার নানী ছবিকে বিষয়টি অবগত করলে নানী থানায় এসে উপযুক্ত প্রমান ও মুচলেকা দিয়ে দুই নাতনীকে বাড়ি নিয়ে যায়।কাহালু থানার এসআই মো: জমশেদ আলী বলেন থানা কর্তৃপক্ষ সঠিক ঠিকানা যাঁচাই করে শিশু তাসফিয়া ও আকসিনকে তার নানী ছবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।

তাসফিয়া ও আকসিনের নানী ছবি এ বিষয়ে বলেন মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারণে এধণের ঘটনা ঘটেছে। উল্লেখিত বিষয়ে মাদ্রাসার পরিচালক আব্দুল হামিদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন অনাকাংখিত ভাবে ঘটনা ঘটে গেছে। তিনি বলেন টিফিন শেষে খেলাধুলো করার ফাঁকে তারা মাদ্রাসা থেকে বের হয়ে পালিয়ে যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174518