মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারন সভা অদ্য ৩০/০৬/২০১৬ইং চেয়ারম্যান জনাব আবদুল হক এর সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা জনাব এম. কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: নবী উল্লাহ, পরিচালক আলহাজ্ব আবদুল মন্নান মজুমদার, নুরুল আজিম সানী, আজাদ মোস্তফা, মহিউদ্দীন ইবনুল আরবী, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান জনাব সালাম ওবায়দুল কারিম, শেয়ারহোল্ডারবৃন্দ ও স্কুটিনাইজার অডিটর ও স্ট্যাটিউটরি অডিটর, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ ও প্রধান কার্যালয়স্থ ঊর্ধ্বতন নির্বাহীগণ অংশগ্রহন করেন।
সভায় আলোচ্যসূচী সমূহ সহ ২০২৫ইং সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে সকল শেয়ারহোল্ডারগনের মধ্যে ১০% (শতকরা দশ ভাগ) নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।